কোয়ারেন্টিনে বাংলাদেশের কর্মক্ষেত্রে যাতায়াত কমেছে ৬০ শতাংশ

৫ এপ্রিল, ২০২০ ১৮:৫০  
পাঁচ সপ্তাহের পর্যালোচনায় দেশে আবাসিক এলাকায় মানুষের আনাগোনা বেড়েছে ২৪ শতাংশ। তবে কর্মক্ষেত্রে যাতায়াত কমেছে ৬০ শতাংশ। পাশাপাশি কেনাকাটা ও বিনোদন কমেছে ৬৮ শতাংশ। মুদি ও ঔষধের দোকানে মানুষের ভিড় কমেছে ৪৬ শতাংশ। অন্যদিকে পার্কে ভ্রমণ কমেছে ২৬ শতাংশ। বাস ও ট্রেন স্টেশনে মানুষের যাতায়াত কমেছে ৬৬ শতাংশ। গত ৩ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সময়ে চলমান সেলফ কোয়ারেন্টিনের প্রভাব পর্যালোচনা করে বেসলাইন ঠিক করে এই তথ্য প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। গত ২৯ মার্চ পর্যন্ত ওই বেসলাইন থেকে সূচকে কতটা হ্রাস বা বৃদ্ধি তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে ওঠেছে চলমান এই সেলফ কোয়ারেন্টিনের প্রভাব আউটডোর কার্যক্রমে কতটা প্রভাব ফেলেছে।